
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের বিতর্কিত এস আলম শিল্প গ্রুপের ২০০ কোটি টাকার সম্পত্তি ও ব্যাংক হিসাব ক্রোক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। ২ হাজার ২৮০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে ইসলামী ব্যাংকের করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন গতকাল বৃহস্পতিবার এ নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ বলেন, এস আলম কোল্ড রোল্ড স্টিলস্ লিমিটেডের কাছ থেকে ২ হাজার ২৮০ কোটি টাকা ঋণ আদায়ে গত ১৮ জুন অর্থঋণ মামলা করে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা। ঋণের টাকা উদ্ধারে ঝুঁকি থাকায় ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ধানমন্ডি, মিরপুর ও গুলশানের বিভিন্ন স্থানে ৩০৬ শতক জমি ও সূত্রাপুরের দুটি ফ্ল্যাট ক্রোক করার নির্দেশ দেন আদালত। একই সঙ্গে এস আলম কোল্ড রোল্ড স্টিলের নামে পূবালী ব্যাংক খাতুনগঞ্জ শাখায় চেকমূলে লিয়েন থাকা ৪ কোটি ৩২ লাখ টাকা ক্রোক করার নির্দেশ দেওয়া হয়।
ইসলামী ব্যাংকের তথ্যমতে, এস আলম কোল্ড রোল্ড স্টিলস্ লিমিটেড এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। এটি এইচআর কয়েল ও সিআর কয়েল আমদানি শেষে পুরুত্ব বাড়িয়ে-কমিয়ে নিজস্ব কারখানায় কাঁচামাল হিসেবে সরবরাহ করত এবং খোলাবাজারে বিক্রি করত। প্রতিষ্ঠানটি কাঁচামাল আমদানির জন্য ২০০০ সাল থেকে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ঋণসুবিধা গ্রহণ করেছে। গত মে মাসের হিসাবমতে, প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ২ হাজার ২৮০ কোটি ২৮ লাখ ৪ হাজার ৯৯১ টাকা।
ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক মো. জামাল উদ্দীন বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঋণ আদায়ে জোর তৎপরতা চালানো হলেও ঋণ পরিশোধে এগিয়ে আসছেন না প্রতিষ্ঠানটির কর্ণধাররা। তাই মামলা করার পর গ্রুপটির ঢাকার বিভিন্ন জায়গায় থাকা সম্পত্তি ক্রোকের আবেদন করা হয়, যার পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন। ক্রোক করা এসব সম্পত্তির আনুমানিক মূল্য ২০০ কোটি টাকা।
উল্লেখ্য, ইসলামী ব্যাংক থেকে বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম একাই প্রায় ৮৮ হাজার কোটি টাকা বের করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এই ঋণের অর্ধেকেরই বেশি অর্থাৎ ৪৫ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে। মামলায় এস আলম কোল্ড রোল স্টিলস্ মিলসের পরিচালক মো. সাইফুল আলম মাসুদ (এস আলম গ্রুপের চেয়ারম্যান) এবং সাইফুল আলমের ভাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুস সামাদ ও ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনিসহ সংশ্লিষ্ট গ্যারান্টরদের বিবাদী করা হয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৪ ঘণ্টা আগে