
চট্টগ্রামের কর্ণফূলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের মৃত্যু হয়েছে। আজ সকালে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় দুই ঘণ্টা পর বেলা ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা এ তথ্য নিশ্চিত করেন।
শাকিলা সোলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানে আসিম (আসিম জাওয়াদ) নামের এক পাইলট নেভি হাসপাতালে (পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে) মারা গেছেন। প্রথম থেকেই তাঁর অবস্থা খারাপ ছিল। বেলা ১২টার দিকে আইসিইউতে তাঁর মৃত্যু হয়।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর ওয়াইএকে-১৩০ নামক যুদ্ধবিমানটি রানওয়ে দিয়ে ওঠার সময় স্পার্কস করে। এ সময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায় এবং একপর্যায়ে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে পতেঙ্গার কনটেইনার টার্মিনালের সামনে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে পড়ে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ‘বিমানে থাকা দুজন পাইলটকে আমরা প্যারাসুট করে নামতে দেখেছি। ছড়িয়ে পড়া ভিডিওতেও দুই পাইলটকে প্যারাসুটে চড়ে নামতে দেখা গেছে। সেখানে দেখা গেছে, হঠাৎ আকাশে থাকা উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। তখন দুই পাইলট প্যারাসুটে নদীর ওপর নেমে পড়েন। এর মধ্যেই বিমানটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।’
যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ যুদ্ধবিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে বলে আইএসপিআর থেকে জানানো হয়েছে।

যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনে দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। আটকের পর সেলিমকে তল্লাশি করেও তাঁর কাছে স্বর্ণের কানের দুলটি পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার...
৪ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
৫৩ হাজার ১০৯ একর সংরক্ষিত বনাঞ্চল আর পাহাড়ঘেরা মৌলভীবাজারে করাতকলের ছড়াছড়ি। বৈধ করাতকলের পাশাপাশি গড়ে উঠেছে অবৈধ করাতকল, যেখানে দিন-রাত চেরা হচ্ছে সামাজিক বনায়ন ও বন থেকে চোরাই পথে কেটে আনা গাছ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষিজমিতেও স্থাপন করা হচ্ছে করাতকল।
৪ ঘণ্টা আগে
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘আদালতে গ্রেপ্তার দুজন যে জবানবন্দি দিয়েছে এবং সাক্ষী যে বক্তব্য দিয়েছে, তা হুবহু মিলে গেছে। সিদ্ধার্থ ও মুগ্ধ বলেছে গভীর রাত ২টা আড়াইটা পর্যন্ত সীমান্তের বাসায় বসে ইয়াবা সেবন করেছে। তারপর সেখান থেকে তাঁরা ওখানে যায়।
৪ ঘণ্টা আগে