Ajker Patrika

সুবর্ণচরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 
সুবর্ণচরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
নোয়াখালীর সুবর্ণচরে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১টার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের পরিষ্কার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. হাবিব (২০)। তিনি উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের মোহাম্মদ আবুল বাশার বাসুর ছেলে।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১টার দিকে হাবিব স্থানীয় আটকপালিয়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পরিষ্কার রাস্তার মাথায় পৌঁছালে একটি অ্যাম্বুলেন্সকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাবিব মোটরসাইকেলসহ ট্রাকের নিচে চাপা পড়েন।

হাবিবকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত