
চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চান্দগাঁও ক্যাম্পের নিজ কার্যালয় থেকে এক কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম পলাশ সাহা (৩৭)। তিনি র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের বহদ্দারহাটে অবস্থিত র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় নিজ কার্যালয়ে পলাশ সাহার লাশ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, পলাশ সাহা ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। র্যাব-৭-এ তিনি জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পলাশ সাহার লাশ তাঁর অফিস কক্ষে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
আরিফ হোসেন আরও বলেন, ‘ঘটনাস্থলে তাঁর পরিবারের বিষয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’
জানা গেছে, র্যাব কর্মকর্তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা চমেক হাসপাতালে অবস্থান করছেন। খবর পেয়ে পলাশ সাহার স্ত্রী হাসপাতালে এসেছেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, গ্যাস -সংকট আগের সরকারের পাপের ফল, তাই জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। তবে সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে আরও দুই বছর লাগবে। সাময়িকভাবে যেন খুব বেশি সমস্যা না হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
১২ মিনিট আগে
গোপালগঞ্জ সদরে ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
১৮ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারের শাহাজালাল ভবনে অগ্নিকাণ্ডে ওয়ালটন শোরুমসহ অন্তত ১০টি প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে। ধোঁয়া ও তাপে আহত হয়েছেন দুইজন।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত একই সড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুজন এবং মুসলিমপুর টাকশালদিঘি এলাকায় নির্মাণাধীন কালভার্টের নিচে মোটরসাইকেল পড়ে আরও দুজনের মৃত্যু হয়।
২৫ মিনিট আগে