
চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ঘিরে লাখো মানুষের সমাগম হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে লালদীঘি মাঠে আয়োজিত বলীখেলা ও আশপাশের প্রায় এক কিলোমিটারজুড়ে বসা বৈশাখী মেলায় লোকজন আসা শুরু করে।
বেলা বাড়তেই বিকেলে লাখো মানুষের সমাগম ঘটে। এ দিন বিকেল ৪টার দিকে লালদিঘী মাঠে বলীখেলা প্রতিযোগিতার উদ্বোধনের মাধ্যমে জমে উঠেছে আয়োজনের মূল পর্ব। নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ এই খেলার উদ্বোধন করেন। বিকেল সাড়ে ৪টায় সর্বশেষ খবর নেওয়া পর্যন্ত তপ্ত রোদের মধ্যে বলীরা একে অপরকে হারাতে মাঠে নেমেছেন।
বলীখেলা ও বৈশাখী মেলা কমিটির সদস্যসচিব ও আব্দুল জব্বারের নাতি শওকত আনোয়ার বাদল বলেন, এবার বলীখেলায় ১২০ জন নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ৮০ জনকে বাছাই করে প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে। এই ৮০ জনের মধ্য জয়ী ৪০ জন পুরস্কৃত হবেন। গতবারের শীর্ষ চারজন ও নতুন চারজন চ্যালেঞ্জ রাউন্ডে খেলবেন। তাঁদের মধ্যে চারজন সেমিফাইনালে খেলবেন।
খেলা শেষে জয়ীদের পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।
চট্টগ্রাম শহরের বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে এই অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজন করেন কুস্তি, যা বলীখেলা নামে পরিচিত।
বাংলা পঞ্জিকা অনুসারে ১২ বৈশাখ চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি মাঠে জব্বারের বলীখেলা হয় প্রতিবছর। এবার বলীখেলার ১১৬তম আসর। বলীখেলা ঘিরে প্রতিবারের মতো তিন দিনব্যাপী বৈশাখী মেলা বসে থাকে। এবারও ব্যতিক্রম নয়। এ বৈশাখী মেলার জন্য অপেক্ষায় থাকেন চট্টগ্রামবাসী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা নানা ধরনের পণ্য নিয়ে আসেন এ মেলায়।
বলীখেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে বসেছে বৈশাখী মেলা। লালদীঘি মাঠের আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে এই মেলা বসছে। মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, ফুলদানি, পুতুল, বেত-কাঠ ও বাঁশের তৈরি আসবাব, হাতপাখা, মাছ ধরার পলো, বেতের তৈরি ডালা, কুলো, ফলদ ও বনজ গাছের চারা, ফুল গাছের চারা, মুড়ি-মুড়কি, পাটি, মাদুর, চুড়ি, প্রসাধনী সামগ্রী, দা-বঁটি, ছুরিসহ প্রায় সব পণ্যই পাওয়া যায় এ মেলায়।

দেড় মাস মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানল দেড় বছরের শিশু রাফসান। প্রাণবন্ত শিশুটি জীবন শুরু না হতেই হামের কবলে পড়ে পরিণত হলো আরেকটি সংখ্যায়। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে মারা যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুটি।
৩২ মিনিট আগে
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে
ভোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। পুলিশ সন্ধ্যায় ধর্ষক গোপাল দেবনাথকে (৬৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
৩ ঘণ্টা আগে
নোয়াখালীর জেলা শহরের সোনাপুর এলাকায় বাংলাদেশ রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ
৩ ঘণ্টা আগে