
ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গতকাল সোমবার রাত ১১টার পর মুহুরি ও কুহুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
পরশুরাম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওসার মো. হারেছ জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রকের মৌখিক নির্দেশনা মোতাবেক তিনি পরশুরাম উপজেলা আওতাধীন কলেজ ও মাদ্রাসার আজকের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করেছেন।
অধ্যক্ষ বলেন, অনেক শিক্ষার্থী কেন্দ্রে এসেছে। নোটিশের মাধ্যমে শুধু আজকের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিতের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বাকি পরীক্ষা যথারীতি পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা বলেন, ‘পরশুরাম উপজেলার কিছু এলাকা বন্যাকবলিত হয়ে পড়ায় সিদ্ধান্ত মোতাবেক আজকের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার স্থগিত করা হয়েছে। বাকি পরীক্ষা যথারীতি সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
এ ছাড়া ফুলগাজী উপজেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূইয়া বলেন, উপজেলার দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় আজকের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাকি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।’
ফেনীর জেলা প্রশাসক মোসাম্মৎ শাহীনা আক্তার বলেন, দুই উপজেলার বেশ কিছু এলাকা বন্যকবলিত হয়ে পড়ায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহান হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদসহ (জাকসু) বিভিন্ন ছাত্রসংগঠন।
৪৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। তীব্র দমকা হাওয়ায় অসংখ্য কাঁচা ও আধা পাকা ঘরের টিনের চালা উড়ে গেছে, উপড়ে পড়েছে বড় বড় গাছ।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৯৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা বাজারের পুরাতন গুদামের পেছনের জঙ্গল থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার বুড়িচং উপজেলায় মিক্সার ট্রাকের ধাক্কায় আহত আনসার সদস্য শাহ আলম ভূঁইয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১ ঘণ্টা আগে