
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। তীব্র দমকা হাওয়ায় অসংখ্য কাঁচা ও আধা পাকা ঘরের টিনের চালা উড়ে গেছে, উপড়ে পড়েছে বড় বড় গাছ। ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় আমবাগান ও ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল রোববার (১৫ মার্চ) রাত ১০টার দিকে হঠাৎ উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসে তীব্র ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। কয়েক মিনিটের এই ঝড়ে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ঝড়ের তাণ্ডবে রহনপুর পৌর এলাকা ছাড়াও বোয়ালিয়া, গোমস্তাপুর, আলীনগর, পার্বতীপুর, রাধানগর ও চৌডালা ইউনিয়নের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রবল দমকা হাওয়ায় অনেক ঘরের টিনের চালা উড়ে যায়। কোথাও কোথাও পুরো ঘর ভেঙে পড়েছে। অনেক স্থানে গাছ উপড়ে পড়ে রাস্তা আংশিকভাবে বন্ধ হয়ে যায়। ঝড়ের সময় গাছ ভেঙে পড়ার শব্দ ও ঘরের চাল উড়ে যাওয়ার শব্দে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণভয়ে ঘর ছেড়ে বাইরে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর এলাকার বাসিন্দা এরশাদ আলী বলেন, রাতের ঝড়টা খুবই ভয়ংকর ছিল। হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। অনেকের ঘরের টিনের চালা উড়ে গেছে। অনেক গাছের ডালপালা ভেঙে পড়েছে। কিছু বাড়ির ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাধানগর এলাকার আমচাষি সোহান মাহমুদ বলেন, ‘আমার বাগানের গাছে মুকুল ছিল। ঝড়ের তাণ্ডবে অনেক মুকুলের ডগা ভেঙে পড়েছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ে বেশ কিছু আমবাগানের ডালপালা ভেঙে পড়েছে এবং মুকুলও ঝরে গেছে। এতে আমচাষিরা সম্ভাব্য ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এ ছাড়া অনেক দোকানপাট ও ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের টিনের ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি বলেন, ‘ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও কৃষি খাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়টি নিয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়ের পর সোমবার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত মানুষজন নিজেদের ভাঙা ঘরবাড়ি মেরামতের কাজে নেমেছেন। অনেকেই প্রতিবেশীদের সহায়তায় ঘরের উড়ে যাওয়া টিন ও ভাঙা কাঠামো জোড়া লাগানোর চেষ্টা করছেন। তবে হঠাৎ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছে।

ফরিদপুরের সদরপুরে ৮ম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েক যুবকের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়ার পর তাকে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
৩১ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে ককটেলসদৃশ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে শফি নেওয়াজ ওরফে অমল থান্দারের বাড়িতে এ ঘটনা ঘটে। অমল থান্দার পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে
৩৬ মিনিট আগে
ধর্মীয় বিশ্বাস, ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল কাউকে পকেটে নেওয়ার চেষ্টা করলে, ধর্মবাদী মানুষ তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। দেশের মাটিতে কোনো কোনো গোষ্ঠী ধর্মের পরিচয়কে সামনে এনে বিভেদ করার চেষ্টা করে। মনে রাখবেন আমাদের সবার পরিচয়
৪০ মিনিট আগে
ফরিদপুরে স্ত্রীর করা পর্নোগ্রাফি আইনের মামলায় মীর ইলিয়াস ওরফে সোহেলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদী তমা আক্তার অভিযোগ করেছেন, অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দিয়ে টাকা দাবি করা হয়েছে। তবে সোহেলের পরিবার বলছে, টাকা আদায়ের জন্য তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে।
১ ঘণ্টা আগে