
চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে সরকারি নীতিমালা ও নির্দেশনা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি ও ভর্তি-বাণিজ্যের অভিযোগ তুলে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দিদারুল আলম নামের এক অভিভাবক।
অভিযোগে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ৩০০ জনের বেশি শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা থাকলেও গত ১৪ ডিসেম্বর লটারির মাধ্যমে ২২০ জনকে ভর্তির সুযোগ দেওয়া হয়। পরে কোনো সুস্পষ্ট কারণ কিংবা লিখিত নীতিমালা ছাড়াই ২৫ ডিসেম্বর বিদ্যালয় কর্তৃপক্ষ ৮৮ জন শিক্ষার্থীর একটি ‘অপেক্ষমাণ তালিকা’ প্রকাশ করে। এই তালিকাকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে দিদারুল আলম অভিযোগ করেন, এই অপেক্ষমাণ তালিকা মেধা বা লটারির ভিত্তিতে করা হয়নি বরং এতে ব্যক্তিগত প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে মনোনীত শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
চিঠিতে দিদারুল আলম অভিযোগ করেন, বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন, বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে প্রতি শিক্ষার্থী ভর্তিতে ১৫ থেকে ২০ হাজার টাকা নিয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া এই আর্থিক দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দিদারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ভর্তিতে অনিয়ম ও তালিকার বাইরে ভর্তির বিষয়ে তাঁর কাছে প্রমাণ রয়েছে।
পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল কান্তি নাথ বলেন, ‘ভর্তির বিষয়ে ইউএনও মহোদয় অবগত। প্রথম তালিকা লটারির মাধ্যমে প্রকাশ করা হয় এবং দ্বিতীয় একটি তালিকা থেকে আরও কিছু ভর্তি করা হয়। এই দুই তালিকার বাইরে কেউ ভর্তি হয়ে থাকলে সেটি অনিয়ম হয়েছে। তবে অনিয়মের বিষয়ে কেউ আমাকে লিখিতভাবে জানাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া বলেন, চলতি ভর্তি কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হয়নি। অপেক্ষমাণ তালিকার বাইরে কোনো ছাত্রকে ভর্তি করানো হয়নি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শুক্রবার সকালে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও কোলস গ্লোবালের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী সৈকতের ২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণ ও সচেতনতা কার্যক্রমে অংশ নেন।
২০ মিনিট আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার বেলা সাড়ে ৩টায় ফের যানবাহন পারাপার শুরু হয়। জেলা প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে।
৩১ মিনিট আগে
খুলনার সোনাডাঙ্গা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদারকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র্যাব-৬ ও র্যাব-৮-এর যৌথ অভিযানে তাঁকে আটক করে পরে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
৪২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে ঝড়ে উপড়ে পড়ার পর পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ায় আলোচনায় আসা গাছটি অবশেষে কেটে ফেলেছে উপজেলা প্রশাসন। গাছটিকে কেন্দ্র করে কুসংস্কার, অলৌকিকতার প্রচার এবং মাজারসদৃশ পরিবেশ তৈরির অভিযোগ ওঠার পর প্রশাসন এ উদ্যোগ নেয়।
১ ঘণ্টা আগে