
সবাইকে পড়ালেখা করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে, বিষয়টি এমন নয়। তবে যে যেই পেশায় থাকুক না কেন, সবার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি এবং মাদক থেকে দূরে থাকা জরুরি বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ শনিবার দুপুরে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ ও বোর্ডের বৃত্তিপ্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, স্কুলে শিক্ষকেরা ও বাসায় মা-বাবা গাইড করেছেন। শিক্ষকেরা নাম ধরে ধরে শাসন করেছেন। কিন্তু কলেজে সেই চাপ থাকবে না। সেখানে নিজেকে নিজেকেই তৈরি করে নিতে হবে। নিজের পড়াশোনা নিজেকেই শেষ করতে হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কলেজজীবন। সেখানে স্বাধীনতা পেয়ে কেউ যদি অতিরিক্ত স্বাধীনতা ভোগ করে, তাহলে ভবিষ্যৎ সুখকর হবে না। আর ওই সময়টাকে পড়ালেখায় কাজে লাগাতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কীভাবে ভবিষ্যৎ দেখতে চাও, সেই সিদ্ধান্ত শিক্ষার্থীদেরই নিতে হবে।’
নিজ বিদ্যালয়ের শিক্ষকদের স্মরণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই যে শিক্ষকদের দেখতে পাচ্ছ—তাঁদের তারুণ্য আমাদের দিয়ে আজ তাঁরা বার্ধক্যকে বরণ করেছেন। আজ যে শিক্ষকদের চুলে পাক ধরেছে, সেই শিক্ষকররা তাঁদের তারুণ্য আমাদের পেছনে ব্যয় করেছেন। তাঁদের জন্য তো আমাদের কিছু করা উচিত, তাঁদের তো আমরা কিছু দিতে পারিনি।’ তিনি বলেন, ‘আজ তাঁদের আমরা এটুকু কথা দিতে পারি যে—আমরা কখনো মাদক সেবন করব না, মাদকের সঙ্গে নিজেকে জড়াব না।’
হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত শিক্ষার্থীরা হাত তুলে একাত্মতা প্রকাশ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান মুন্সীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নুরুন্নাহার বেগম ও আতিকুর রহমানের সঞ্চালনায় বিদ্যালয়ের অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুস সবুর ও বিদ্যালয়ের সাবেক শিফট ইনচার্জ জামাল মোহাম্মদ কবীর।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।

কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় জড়িতের অভিযোগে হাফিজুর রহমান নামে কৃষক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে ছাড়াতে থানায় গিয়ে তদবির করার অভিযোগে জামায়াত ও বিএনপির আট নেতা-কর্মীকেও আটক করা হয়। তবে পরে মুচলেকা নিয়ে উভয় পক্ষের নেতাদের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে...
২ মিনিট আগে
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এবং কটকার কালামিয়ার ভারানী এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।
৫ মিনিট আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, অনলাইনে হুংকার দিলে হবে না। ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশের মাটিতে আসেন। আপনাদের ফাঁসির মঞ্চ তৈরি আছে, বিচার রেডি আছে।
১৯ মিনিট আগে
বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের মামলায় মো. শহিদুজ্জামান নান্নু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
৩৬ মিনিট আগে