Ajker Patrika

অনলাইনে হুংকার দিলে হবে না, এখনই আসেন—ফাঁসির মঞ্চ তৈরি আছে: তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি 
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪১
অনলাইনে হুংকার দিলে হবে না, এখনই আসেন—ফাঁসির মঞ্চ তৈরি আছে: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুর শহরে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, অনলাইনে হুংকার দিলে হবে না। ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশের মাটিতে আসেন। আপনাদের ফাঁসির মঞ্চ তৈরি আছে, বিচার রেডি আছে।

আজ শনিবার বিকেলে জামালপুর শহরের গেটপার এলাকায় জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘তিনি (শেখ হাসিনা) জনগণের পেটে লাথি মেরেছেন, মা-বোনদের বুক খালি করে রক্তপাত করেছেন, আমাদের ভাই-বোনদের ও শিশুদের হত্যা করেছেন। সেই হত্যার বিচারের আওতায় আনতে তাঁকে ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্টরা উন্নয়নের নামে ঢাকা শহরে কয়েকটি ব্রিজ ও ওভারপাস বানিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এখনো তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে এই ফ্যাসিবাদকে কঠোরভাবে রুখে দেওয়া হবে।

জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য (এমপি) ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও এমপি সুলতান মাহমুদ বাবু।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত