
চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও জোবরা গ্রামবাসী সংঘর্ষের ঘটনা, হত্যাসহ ১৬ মামলার আসামি মো. হানিফকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার সময় উপজেলার ফতেপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হানিফ ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহয্যাপাড়ার লাতু শিকদার বাড়ির নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হানিফের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং চলতি বছরের আগস্টে জোবরা গ্রামবাসী ও চবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার মামলা, অবৈধ দখলবাজি, মাদক কারবার, সরকারি গাছ বিক্রি, হত্যাসহ হাটহাজারী ও রাউজান থানায় ১৬টি মামলা রয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও মামলা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক
১০ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় পানি ব্যবসায়ী আব্দুর রহমান জিসান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। গত ৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানা
১৭ মিনিট আগে
নোয়াখালীর সদর পশ্চিমাঞ্চলের আন্ডারচর ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ক্যাম্পটি সুধারাম মডেল থানার অধীনে পরিচালিত হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর ক্যাম্প স্থাপনে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
৩০ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে