
ঘটনা শোনার পর থেকেই ফ্রেমে বাঁধানো বাবার ছবিটা বুকে জড়িয়ে আছে ইয়াশরা ফাতেমা। বাবার দেওয়া সর্বশেষ ভয়েস মেসেজ বারবার শুনছে সে। মা, নানু আর ছোট চাচার কাছ থেকে একটু পরপর বাবার খোঁজ নিচ্ছে। ইয়াশরা ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা (চিফ অফিসার) আতিক উল্লাহর বড় মেয়ে।
আতিক উল্লাহর তিন মেয়ের মধ্যে ইয়াশরা বড়। মেজো মেয়ের নাম উনাইজা মেহবিন এবং ছোট মেয়ে খাদিজা আরুবিয়া। দুই বছরের আবুবিয়া নানুকে একটু পরপর প্রশ্ন করছে, ‘নানু, সবাই বাবর কথা জিজ্ঞেস করছে যে?’ নাতনির এমন প্রশ্নে নিরুত্তর তিনি। কারণ, এর কোনো জবাব তাঁর জানা নেই।
আতিক উল্লাহ খান পরিবার নিয়ে চট্টগ্রামের কোতোয়ালির নন্দনকাননের একটি বাসায় থাকতেন। আজ বুধবার সেই বাসায় গিয়ে দেখা যায়, পুরো পরিবার স্তব্ধ। গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন আতিকের শ্বশুর মো. ফরিদ ও ছোট ভাই মো. আব্দুল নুর খান আসিফ।
আতিকের বড় মেয়ে ইয়াশরা তৃতীয় শ্রেণিতে পড়ে। উনাইজা মেহবিন পড়ে প্রথম শ্রেণিতে। দুজনই কোতোয়ালির রাইফেল ক্লাবের বিপরীতে মেমন গ্রামার স্কুলের শিক্ষার্থী। আজ স্কুল খোলা থাকলেও তারা যায়নি। ইয়াশরা ফাতেমা জানায়, অপহরণের আগের দিন সবার সঙ্গে কথা বলেছেন তার বাবা। ঈদের আগে বাসায় এসে সবাইকে নিয়ে কেনাকাটা করার কথা বলেছিলেন।
আতিকের শ্বশুর মো. ফরিদ বলেন, ‘তিন মেয়েই আতিকের কলিজা। ইয়াশরা ফাতেমা, উনাইজা মেহবিন ও খাদিজা আরুবিয়া। কী সুন্দর নাম। সব নামই দিয়েছে আমার জামাই। আতিকের কিছু হলে বাচ্চাদের কী হবে। তাদের কে দেখবে? আমরা জামাইকে সুস্থ শরীরে ফিরে পেতে চাই।’
কান্নাজড়িত কণ্ঠে শাহনূর বলেন, ‘আমি ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চাই। তার তিনটা ছোট ছোট মেয়ে। বউ অন্তঃসত্ত্বা। শোনার পর থেকে বউ খালি কান্না করছে। তার প্রেশার বেড়ে যাচ্ছে। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। হয়তো হাসপাতালে ভর্তি করতে হবে। আমার নাতনিরা একটু পরপর এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। সরকারের কাছে আমার দাবি, আমার ছেলেকে দ্রুত সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিন। দেশবাসীর কাছে আমি দোয়া চাই।’
আরও পড়ুন—

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
২ মিনিট আগে
চট্টগ্রামে সরকারি গম অবৈধভাবে মজুতের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদামে মজুত করা ১২০ টন সরকারি গম জব্দ করা হয়েছে।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী কয়েকটি সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এ সময় গাড়ি ডাম্পিং বন্ধ ও নির্ধারিত সড়কে চলাচলের অনুমতিসহ বিভিন্ন দাবি জানান তাঁরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন তাদের মা। আজ রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে