
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে নৌকার প্রার্থী এম এ লতিফের অনুসারীরা তিনটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে বন্দর থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ ছড়িয়ে পড়ে। এ আসনের স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হক সুমনের সমর্থকেরা সেসব কেন্দ্রে গিয়ে জড়ো হন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ উঠেছে, ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়। এই দুটি স্কুলে দ্বিতীয় তলাসহ তিনটি কেন্দ্র। এখানে রাত ২টার দিকে ঢুকে পড়েন এম এ লতিফের সমর্থক আজিম আর বাবর। স্থানীয়রা টের পেয়ে জিয়াউল হক সুমনের লোকজনকে খবর দেয়। পরে সুমনের লোকজন পুলিশকে খবর দেয়।
জিয়াউল হক সুমনের প্রধান নির্বাচন সমন্বয়ক এনাম মুনির আজকের পত্রিকাকে বলেন, ‘আজিম আর বাবর কেন্দ্র ঢুকে ভোট ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে আমাদের লোকজন ও পুলিশ গিয়ে তাঁদের তাড়িয়ে দেন।’
অভিযোগের বিষয়ে এম এ লতিফের মিডিয়া সেলের পরিচালক জাহেদুল ইসলাম দুর্লভ আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রে তো ব্যালট বক্স পৌঁছাবে সকালে। তারা যে বলল, আমাদের লোক কেন্দ্র দখল করতে গেছে, তাহলে তারা দখল করে কী করবে? আচ্ছা আমাদের লোক কেন্দ্রে গেছে। তাহলে ওতো রাতে তারা কী করতে গেছিল?
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রে বহিরাগত লোক ঢোকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। কেন্দ্রের বাইরে লোকজনের ভিড় দেখে পুলিশ সবাইকে তাড়িয়ে দেয়। জিয়াউল হক সুমনের সমর্থকরা অভিযোগ করেছে, এম এ লতিফের লোকজন কেন্দ্রে ঢুকেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’
এম এ লতিফ ২০০৮ সাল থেকে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য। ২০০৮ সালে মনোনয়ন পাওয়ার আগে আওয়ামী লীগের রাজনীতিতে তাঁকে সক্রিয় থাকতে দেখা যায়নি। ২০১৩ সালে লতিফ নগর আওয়ামী লীগ কমিটির সদস্যপদ পান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন নগর আওয়ামী লীগের দুই সহসভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় হাসান (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ। শনিবার (২০ জুন) বেলা ৩টার দিকে বন্দর থানার রূপালী ভূমি অফিস সংলগ্ন শীতলক্ষ্যা নদীর উত্তর ঘাট এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডি ও হাতিরপুল এলাকায় অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে মোট ২৪টি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে...
৪ মিনিট আগে
বাগেরহাট থেকে ইজিবাইকযোগে খুলনায় ১১ দলীয় সমাবেশে যাওয়ার পথে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুরের দিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। তবে হামলাকারীদের নাম পরিচয় জানাতে পারেনি আহতরা।
১০ মিনিট আগে
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বেলা ৩টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হলেও এই মুহূর্তে বন্যার আশঙ্কা...
৪১ মিনিট আগে