
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
আজ সোমবার দুপুরে আটক দুই মাদক কারবারিকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল রোববার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট ক্যাডেট কলেজের সামনে অভিযান চালিয়ে গাজাসহ দুজনকে আটক করা হয়।
আটক দুই মাদক কারবারি হলেন ভোলার বোরহানউদ্দিন থানার কাজীবাড়ি এলাকার বাসিন্দা মো. হাসান (২০) এবং কুমিল্লার দেবিদ্বার থানার সুলতানপুর এলাকার বাসিন্দা মো. জনি (২১)।
র্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (গণমাধ্যম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে মাদক পাচারের খবর পেয়ে মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব-৭।
এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের গতিরোধ করে ভেতরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের ভেতরে থাকা সন্দেহভাজন যাত্রী মো. হাসান ও জনির কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা। তাঁদেরকে সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, রোববার রাতে থানায় সোপর্দ করা দুই মাদক কারবারিকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। জেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছে ৭৩ জন শিশু। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৩১ জন।
৫ মিনিট আগে
কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের জেলা ক্রিকেট স্টেডিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই মেলার আয়োজন করেছে।
৬ মিনিট আগে
আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এই আয়োজন ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে
১১ মিনিট আগে
আরেকটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. নুরুজ্জামান আহমেদকে (৭০) গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক গ্রেপ্তার দেখানো নির্দেশ দেন।
১৪ মিনিট আগে