
দেখভালের জন্য প্রতিবেশী দম্পতির কাছে রেখে যাওয়া দুই বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তদের আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশে দেন। ওই দিন রাতেই শিশুটির মা চান্দগাঁও থানায় মামলা করেছেন।
অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণ এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানায় পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে অভিযুক্ত ওই দম্পতিকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা পেশায় গাড়িচালক এবং মা একটি পোশাক কারখানার কর্মী। দুজনেই কর্মজীবী হওয়ায় শিশুকে দেখভালের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা চুক্তিতে ওই প্রতিবেশীর কাছে রেখে যেতেন তাঁরা। গত ৪ সেপ্টেম্বর শিশুটির মা অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। ৮ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফিরে শিশুকে কোলে নিলে অনবরত কাঁদতে থাকে সে। পরে তার শরীরে ক্ষতচিহ্ন দেখতে পান মা। তিনি বিষয়টি স্বামী ও প্রতিবেশীদের জানান। এরপর স্থানীয়রা ওই দম্পতির কাছে জানতে চাইলে তাঁরা শিশুটিকে নির্যাতনের কথা স্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অভিযুক্ত যুবককে ধরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে চান্দগাঁও থানা-পুলিশ গিয়ে ওই দম্পতিকে আটক করে।

ওসি বলেন, খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। হামলার কারণ জানতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে আসন সংকট, ফ্যান ও পর্যাপ্ত আলো না থাকা, বই তালাবদ্ধ রাখা এবং বহিরাগতদের আসন দখল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৭ মিনিট আগে
রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ভৈরবের জাকির মিয়ার মরদেহ অবশেষে নিজ গ্রামে পৌঁছেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের নিজ বাড়িতে আনা হয়।
১০ মিনিট আগে