
রাঙামাটির কাপ্তাইয়ে ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়ে দুটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের চৌধুরীছড়া এলাকার কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি গার্ড শচীন্দ্র মল্লিকের বাসার ওপর একটি গাছ পড়ে দেয়াল ও টিনের চালার ক্ষতি হয়। বিষয়টি নিশ্চিত করেন পানিবিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত কবির।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকায় গীতা রাণী দাশের সরকারি বরাদ্দের বসতঘরও গাছ পড়ে ভেঙে যায়। ঘটনাটি নিশ্চিত করেছেন চিৎমরম মৌজার হেডম্যান ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিমং।
উভয় ঘটনায় কেউ আহত হননি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
এদিকে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

ফুলবাড়ি বাজার-সংলগ্ন একটি জমি নিয়ে চয়ন রাজভর ও একই গ্রামের আমিনুর ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তারাবির নামাজের পর রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষের মধ্যে কে বা কারা চয়ন রাজভর ও আমিনুর ফকিরকে ছুরিকাঘাত করে।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা রহিম দেওয়ান বলেন, ‘প্রায় দুই বছর ধরে এই কার্যক্রম চললেও তা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবিলম্বে কারখানাটি বন্ধ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় মসজিদের বিপরীত পাশের সড়কে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ এই অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে