
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার ফৌজদারহাট বায়োজিদ সংযোগ সড়ক ও কুমিরা ঘাটঘর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটেছে।
নিহত শিশু ফেনীর বাসিন্দা আসাদুজ্জামান আসাদের মেয়ে সিদরাতুল মুনতাহা (৬)। তার পরিবার কাজের সুবাদে দীর্ঘদিন ধরে ফৌজদারহাটের বায়োজিদ এলাকায় বসবাস করত। অপর নিহত মনির হোসেন (৩৫) জামালপুরের দেওয়ানগঞ্জ থানার শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে ফৌজদারহাট বায়োজিদ সংযোগ সড়কে বাবার সঙ্গে হাঁটার সময় বেপরোয়া গতিতে আসা ব্যাটারিচালিত অটোরিকশা মুনতাহাকে চাপা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘গতকাল রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার সকালে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
অন্যদিকে, গতকাল রাত ১০টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর সড়কে ট্রাকচাপায় মনির হোসেন নামে ওই ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কুমিরা ঘাটঘর সড়ক থেকে জাহাজভাঙা কারখানার স্ক্র্যাপবোঝাই ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার সময় স্পিডব্রেকারের সঙ্গে আটকে যায়। এ সময় চালকের নির্দেশে লোহার পাইপ দিয়ে আটকে থাকা চাকা সরানোর সময় ট্রাক পেছনে চলে আসে এবং চালকের সহকারী মনিরকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে রেখে চালক পালিয়ে যান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ সকালে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে