
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
এ কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে সেন্ট মার্টিন দ্বীপ ছেঁড়াদ্বীপ-সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। জব্দ মালামালের মধ্যে রয়েছে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু ও ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংক। পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দ মালামাল ও বোট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, গাছ সরিয়ে দীপা রানীর মরদেহ উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে শিশুটির সন্ধান চলছিল। পরে শিশুটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
৪ মিনিট আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ সীমানায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিনটি নৌকা ও দুই হাজার বর্গমিটার জাল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
১৬ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে এক সহকারী শিক্ষককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামী ছাদরুল আলমের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ছাদরুল আলম দাবি করেছেন, তাঁকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।
২৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক পোশাককর্মী। ভুক্তভোগীর দাবি, গত ২৯ আগস্ট তাঁকে ধর্ষণের পর হুমকি দেওয়া হয়। চলতি মাসের ৯ তারিখ থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ। উল্টো আপসের প্রস্তাব দেয়। তবে তদন্ত কর্মকর্তা বলছেন, ভুক্তভোগী নিজেই আপসের কথা বলেছেন।
২৭ মিনিট আগে