চট্টগ্রামে বিস্ফোরক ও সন্ত্রাস আইনে করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি চট্টগ্রামের সাবেক কমান্ডার এরশাদ হোসাইন ওরফে মামুনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এই মামলায় তিন আসামিকে বেকসুর খালাস দেন।
আজ মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা নগরের আকবর শাহ থানায় আট বছর আগে করা মামলাটির বিচার শেষে এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান চৌধুরী বলেন, আসামি এরশাদ হোসাইনকে ২০ বছর কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, চার আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৪ ও ৬ ধারায় অভিযোগ ছিল। বিস্ফোরক দ্রব্য যার থেকে উদ্ধার করা হবে তাঁর সাজা অবশ্যই হবে। যেহেতু তিনজনের কাছ থেকে কোনো কিছুই পাওয়া যায়নি তাই তাঁদের বিজ্ঞ আদালত বেকসুর খালাস দিয়েছেন।
এই মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন—বুলবুল আহম্মদ সরকার (৩৪), মো. সুজন (৩২) ও মাহাবুবুর রহমান প্রকাশ খোকন (৪৩)।
এর আগে গত ১১ এপ্রিল আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। তখন আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালত মঙ্গলবার (৯ মে) রায়ের তারিখ ধার্য করেন।
এদিন নির্ধারিত তারিখে রায় প্রচারের আগে সকাল সাড়ে ১১টায় চার আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১৫ সালে ২৩ মার্চ চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় মীর আউলিয়া মাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় গোপন বৈঠকে অভিযান চালায় পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বইসহ এরশাদ হোসাইন ওরফে মামুনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় আকবর শাহ থানায় এরশাদের নাম উল্লেখ করে ও দুই-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন। মামলার সময় এরশাদ তখন ২০ বছরের তরুণ ছিলেন।
২০১৫ সালের শেষ দিকে নগরের কর্ণফুলী থানায় দায়ের হওয়া পৃথক তিন মামলায় বুলবুল আহমেদ সরকার, মো. সুজন ও মাহাবুবুর রহমান ওরফে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের আকবরশাহ থানায় দায়ের হওয়া মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। ২০১৬ সালের ৮ এপ্রিল চারজনের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক অভিযোগ এনে আদালতে সম্পূরক চার্জশিট জমা দেয় আকবরশাহ থানা-পুলিশ।
২০২০ সালের ২৪ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। গত ২৭ ফেব্রুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৪০ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪৪ মিনিট আগে