
কুমিল্লার চৌদ্দগ্রামে পলি আক্তার (১৮) নামের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গোলাপ মিয়া নামের এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নে ঘটনাটি ঘটে।
পলি আক্তার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মফিজ আলীর মেয়ে। গ্রেপ্তার গোলাপ মিয়া একই উপজেলার মৌউজ আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা। পলির বাবা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন।
থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা একতা ব্রিকসে কাজ করার সময় পলি আক্তার ও গোলাপ মিয়ার মধ্যে বাগ্বিতণ্ডা ও মারপিট হয়। একপর্যায়ে গোলাপ মিয়া পলি আক্তারকে অকথ্য ভাষায় কথা বলেন ও তাঁর ডান হাতের একটি আঙুল কামড়ে জখম করেন।
থানা সূত্রে আরও জানা গেছে, বাগ্বিতণ্ডা ও মারপিটের অপমান সহ্য করতে না পেরে পলি আক্তার কিছুক্ষণ পরে ইটভাটার পাশে ঘরের ভেতর গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকেন। আশ-পাশের অন্য শ্রমিকেরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলিকে মৃত ঘোষণা করেন।
পলি আক্তারের বাবা মফিজ আলী বলেন, ‘গতকাল সন্ধ্যায় ইটভাটায় কাজ করার সময় আমার মেয়েকে গোলাপ মিয়া বিনা কারণে মারধর করে এবং কামড়ে একটি আঙুল জখম করেন। পলি আক্তার এই অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল মোস্তফা বলেন, ‘পলি আক্তারকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তাঁর ডান হাতের আঙুলে একটি জখমের চিহ্ন রয়েছে।’
ওসি ত্রিনাথ সাহা বলেন, ‘মারপিট ও গালমন্দের জেরে অপমান সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে পলি আক্তার আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পলির বাবা মফিজ আলী বাদী হয়ে থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করলে গোলাপ মিয়াকে গ্রেপ্তার করে।’

খুলনা বিভাগের ১০ জেলায় আজ রোববার (৫ এপ্রিল) দুপুর পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩০০-তে দাঁড়িয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে।
১০ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি খনন ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৩ মিনিট আগে
ফুয়েল কার্ডের পর এবার ফুয়েল অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে নওগাঁয়। আজ রোববার (৫ এপ্রিল) সকাল থেকে প্রাথমিকভাবে সদর উপজেলার ১১টি পেট্রলপাম্পে নতুন এই পদ্ধতিতে কার্যক্রম শুরু করা হয়। নতুন এই অ্যাপ পদ্ধতি স্বচ্ছতা বাড়ালেও ভোগান্তি কমেনি বলে দাবি গ্রাহকদের।
১৬ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে