
চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির নিয়ন্ত্রণাধীন একটি জেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ক্ষতিপূরণের টাকা না দেওয়ায় সাত দিন ধরে আটকে আছে এমটি প্রাইভ এনজেল নামের একটি জাহাজ। এর আগে জাহাজটির ধাক্কায় জেটিটি ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে গত ২৪ এপ্রিল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে ভিড়েছিল পানামার পতাকাবাহী জাহাজ এমটি প্রাইভ এনজেল। ছোট জাহাজে লাইটারিং করে কিছু কার্গো খালাসের পর ২৮ এপ্রিল সকালে জাহাজটিকে বার্থিং করা হয় পতেঙ্গার পদ্মা অয়েল কোম্পানির নিয়ন্ত্রণাধীন ডলফিন জেটি-৬-এ। বন্দর কর্তৃপক্ষের পাইলটের নির্দেশনায় জাহাজটি চালাচ্ছিলেন ওই জাহাজের এক ভারতীয় ক্যাপ্টেন।
তবে জাহাজটিকে ভেড়ানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা লাগে জেটিতে। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় জেটির অবকাঠামো। এতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। কমিটির তদন্তের পর পদ্মা অয়েল কোম্পানি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ৩ কোটি ৪০ টাকা ক্ষতিপূরণ দাবি করে জাহাজের মালিকের কাছে। ভ্যাট ও ট্যাক্স মিলে ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা। জাহাজটি ইনসিওরার পিঅ্যান্ডআই ক্লাব ক্ষতিপূরণের ৩ কোটি টাকা দিতে রাজি হলেও ৮৫ লাখ টাকা ভ্যাট-ট্যাক্স দিতে অস্বীকৃতি জানায়। এতে, জাহাজটি ৩০ এপ্রিল সেইল করে চট্টগ্রাম ত্যাগ করার কথা থাকলেও বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র না পাওয়ায় পরবর্তী গন্তব্যে যেতে পারছে না।
জাহাজটির লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, জাহাজটি ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করায় জাহাজটি বন্দর ছেড়ে যেতে পারছে না। এতে প্রতিদিন জাহাজটিকে ২০-২৫ হাজার ডলার ডেমারেজ দিতে হচ্ছে। যত দ্রুত সম্ভব ক্ষতিপূরণ বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। তবে, এই নেগোসিয়েশন নির্ভর করে পিঅ্যান্ডআই ক্লাবের ওপর। তারা যত দ্রুত ব্যাংক গ্যারান্টি দেবে, তত দ্রুত জাহাজটি ছাড়পত্র পাবে।
বন্দর কর্তৃপক্ষ সূত্র বলছে, জাহাজটিকে ছাড়পত্র না দিতে অনুরোধ জানায় পদ্মা অয়েল কোম্পানি। তাই বন্দরের সব চার্জ পরিশোধের পর কর্তৃপক্ষ জাহাজটিকে ছাড়পত্র দিচ্ছে না। তাই সাত দিন ধরে বন্দরের বহির্নোঙরে অলস সময় কাটাতে হচ্ছে জাহাজটিকে। এতে প্রতিদিন অন্তত ২০ হাজার ডলার ক্ষতি হচ্ছে জাহাজের মালিকের। তিনি আরও বলেন, জাহাজটি তার পরবর্তী শিপমেন্ট শিডিউল হারানোর শঙ্কায় রয়েছে। এত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে জাহাজের মালিককে।
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ জাহিদ হোসেইন বলেন, ‘সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে ছয় সদস্যের একটি কমিটি সরেজমিন জেটি পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করে। কমিটিতে পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধিও ছিল। কমিটির প্রতিবেদনে পিঅ্যান্ডআই ক্লাবের সদস্য স্বাক্ষর করার পর ভ্যাট-ট্যাক্স দিতে না চাওয়া সুযোগ নেই।’ তিনি বলেন, ‘পিঅ্যান্ডআই ক্লাব ব্যাংক গ্যারান্টি না দেওয়া পর্যন্ত জাহাজটিকে ছাড়ার সুযোগ নেই। আমরা আশা করছি, তারা শিগগিরই ব্যাংক গ্যারান্টি জমা দেবে।’
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন ও হার্বার) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বলেন, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত জাহাজটিকে ছাড়পত্র না দিতে অনুরোধ জানিয়েছে বিপিসি। বিপিসি ছাড়পত্র দিলেই জাহাজটিকে ছাড়পত্র দেবে বন্দর কর্তৃপক্ষ।
মেরিটাইম বিশেষজ্ঞ ও অভিজ্ঞ শিপিং মাস্টার ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো জাহাজ বন্দরে বার্থ করানোর সময় ও বন্দরের মনোনীত পাইলটের নির্দেশনায় চলতে হয়। তবে, পাইলট দিকনির্দেশনা দিলেও জাহাজের নিয়ন্ত্রণ থাকে মাস্টারের হাতে। তাই কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার মাস্টারকেই নিতে হয় এবং জাহাজের মালিককে ক্ষতিপূরণ দিতে হয়।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
২২ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
৩০ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
৩৪ মিনিট আগে