
রাঙামাটি মিনি চিড়িয়াখানায় আবাসিক স্কুল অ্যান্ড কলেজ করতে যাচ্ছে রাঙামাটি জেলা পরিষদ। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে দরিদ্র জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে বলে জানায় কর্তৃপক্ষ।
আজ রোববার সকালে এই স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
জানা গেছে, ৩ কোটি টাকা ব্যয়ে এই আবাসিক প্রতিষ্ঠান হবে। এটি পরিচালনা করবে জেলা পরিষদ। এর আগে ২০০০ সালে রাঙামাটি শহরের রাঙাপানি সুখীনীলগঞ্জে নির্মাণ করা হয় বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানা। প্রাণীদের চিকিৎসায় দক্ষ জনবল না থাকায় শুরু থেকেই প্রাণীগুলো মারা যাচ্ছিল। সম্প্রতি জেলা পরিষদ প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে গুণগত শিক্ষা অত্যন্ত দরকার। এখানে স্বনামধন্য বিদ্যালয় নাই। এ বিদ্যালয় স্থাপনের মাধ্যমে সে সংকট দূর করা হবে।’
এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্গম এলাকার মেধাবী শিক্ষার্থীরা আবাসিক সুবিধা গ্রহণ করে শিক্ষা অর্জনের সুযোগ পাবে।’
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ফরহাদ হোসেন, রাঙামাটি সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরীসহ জেলা পরিষদের সদস্যরা।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ১০ বছর আগে সাত বছরের এক শিশুকে হত্যার ঘটনায় সুজন দাশ (৩৫) নামের এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ মিনিট আগে
বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের অনুসন্ধান-সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে...
৪ মিনিট আগেবগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর হাটের টোল আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। প্রায় দুই মাস ধরে হাটের টোল আদায় বন্ধ রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সমাবেশের ঘটনাও ঘটেছে।
৫ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মাদ্রাসার ছাত্র আরিফ ও আদাবর থানায় রুবেল হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রাখা হয়েছে। এই দুই মামলাসহ পৃথক সাত মামলায় জামিন বহাল থাকলেও অন্য এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ঘিরে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
২৯ মিনিট আগে