
মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে ৭৪ হাজার টন ডিজেল নিয়ে আজ সোমবার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে দুটি জাহাজ। দৈনিক ১২ হাজার ৫০০ টন হিসাবে এই ডিজেল দিয়ে পাঁচ দিনের বেশি চাহিদা মেটানো যাবে। মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ডেনমার্কের পতাকাবাহী জাহাজ টর্ম সিঙ্গাপুর (Torm Singapore) ভোর ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।
পরে সিঙ্গাপুর থেকে ৪০ হাজার টন ডিজেলের চালান নিয়ে মাশাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ সি র্যাপোটর (Sea Rapotor) বহির্নোঙরে এসে পৌঁছায় বেলা ১১টার দিকে।
জাহাজ দুটির লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, সকালে জাহাজ দুটি এসে পৌঁছেছে। জাহাজগুলো থেকে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাসের প্রস্তুতি চলছে।
এর আগে, ৬ মে দক্ষিণ কোরিয়া থেকে ২৭ হাজার টন নিয়ে সেস ব্র্যাভ (Ses Brave) নামের একটি জাহাজ এসে পৌঁছায়।
৪ মে (সোমবার) ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে ভিড়েছিল একটি জাহাজ।

এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
১৭ মিনিট আগে
তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...
১ ঘণ্টা আগে