
মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (১১ মে) দুপুরে অর্ধশতাধিক জেলে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা অনিয়মের প্রতিবাদ জানিয়ে প্রকৃত কার্ডধারী জেলেদের মাঝে দ্রুত চাল বিতরণের দাবি জানান।
জেলেরা অভিযোগ করেন, প্রকৃত জেলেদের বাদ দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের আত্মীয়স্বজন ও তাঁর সমর্থিত লোকজনের নামে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রকৃত ভুক্তভোগী জেলেরা বঞ্চিত হয়েছেন।
বিক্ষোভে অংশ নেওয়া জেলে দেলোয়ার কবিরাজ, মাইনউদ্দীন সরদার, সামচুল হাওলাদার, রেজাউল কবিরাজ, শহিদুল কবিরাজ, ইয়াসিন হাওলাদারসহ একাধিক জেলে জানান, সরকারি নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞাকালীন সময়ে নিবন্ধিত জেলেদের খাদ্যসহায়তা দেওয়ার কথা থাকলেও তাঁরা চাল পাননি। অথচ যাঁরা পেশাগতভাবে জেলে নন, এমন ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলেরা বলেন, ‘আমরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। মাছ ধরা বন্ধ থাকায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। অথচ আমাদের প্রাপ্য চাল না দিয়ে চেয়ারম্যানের লোকজনকে দেওয়া হয়েছে।’
অভিযুক্ত কালকিনির চরদৌলতখানের (সিডি খান) ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, স্বজনপ্রীতির কোনো ঘটনা ঘটেনি। প্রকৃত জেলেরাই চাল পেয়েছেন।
কালকিনি উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত বলেন, ‘কার্ডধারী জেলেরা চাল পাননি—এমন অভিযোগ আমার জানা নেই।’
মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। যদি অনিয়মের সত্যতা পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রকৃত কার্ডধারী জেলেরা যাতে তাঁদের প্রাপ্য সুবিধা পান, তা নিশ্চিত করা হবে।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
১ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
২ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৩ ঘণ্টা আগে