
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের নারানগিরি ১ নম্বর পাড়ার যোগাযোগের একমাত্র ভরসা ৭০ ফুট লম্বা বাঁশের সাঁকোটি পানিতে ভেঙে গেছে। সোমবার দিবাগত রাত ত৩টার দিকে বর্ষণের ফলে নারানগিরি খালে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঁকোটি ভেঙে যায়। এ সময় জলের তোড়ে সাঁকোর অনেকটা ভেসেও যায়।
সাঁকোটি ভেসে যাওয়ার পর থেকে চরম ভোগান্তিতে পড়েছে পাড়াবাসী। বর্তমানে এই পাড়ার প্রায় ১০০ পরিবার একরকম ঘরবন্দী অবস্থায় রয়েছে।
স্থানীয় ১ নম্বর পাড়ার বাসিন্দা আব্দুল মোনাফ, আজিজ মিয়া ও ওসমান মঙ্গলবার সকালে জানান, গত সোমবার কয়েক দিনের বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঁকোটি ভেঙে যায়। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থী এবং কর্মজীবী লোকজন স্কুলে ও কর্মস্থলে যেতে পারছে না। সরকারের কাছে বারবার আবেদন করার পরও এই খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয়নি।
২ নম্বর রাইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শৈবাল সরকার সাগর বলেন, ‘প্রবল বর্ষণে ২০২৩ সালের ৯ আগস্ট সাঁকোটি ভেঙে গিয়েছিল। সে সময় গ্রামবাসীসহ আমরা সাঁকোটি মেরামত করে চলাচলের উপযোগী করি। তখন এই খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য এলজিইডি বরাবর আবেদন করা হয়েছিল। কিন্তু অদ্যাবধি তা নির্মাণ করা হয়নি। আমরা এই খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাই।’
যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ইতিমধ্যে এই খালের ওপর স্থায়ী সেতু নির্মাণের একটি প্রকল্প পাস হয়েছে, শিগগিরই তা নির্মাণ করা হবে।

প্রতিবেশী মো. সাব্বির হোসেন নিয়ন বলেন, ‘বাচ্চা মেয়েটি ব্রেইন টিউমারে আক্রান্ত। রংপুরে চিকিৎসা করানোর সময় আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। কিন্তু এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। হরির ছোট্ট চায়ের দোকান দিয়ে সংসারের খরচই ঠিকমতো চলে না। তাই মেয়েটির চিকিৎসায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান....
৮ মিনিট আগে
রাজধানীর উত্তরা-পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর থেকে দেহাবশেষ সরিয়ে নেওয়ার আলামত পায়। পরে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে এবং স্থানীয়দের সহায়তায় দরবার শরিফ প্রাঙ্গণ থেকে দেহাবশেষ উত্তোলন করে আগের কবরস্থানেই পুনরায় দাফন করা হয়।
৩৩ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে একটি ছাতিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম এম ডি বাঁধন (২৩)। তিনি সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।
১ ঘণ্টা আগে