চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা মোটরসাইকেল আরোহী।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে লোহাগাড়ার পদুয়া নয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।
চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাকটিকে আটক করা হয়েছে।’
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলের ওপর পিকআপ উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা গেছেন। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।’

বিএনপি দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, ‘চাঁদাবাজ, দখলদার ও মাদক কারবারি যদি আমার দলের নেতা-কর্মীও হয় তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আজ থেকে আর কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা খুলনা শহরকে শান্তির শহর দেখতে চাই।’
১৬ মিনিট আগে
ঈদের আগে উৎসব ভাতার দাবিতে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে অশ্বিনীকুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। করপোরেশনের বিভিন্ন শাখায় প্রায় ২ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন।
১ ঘণ্টা আগে
সুন্দরবনে অস্ত্র, গোলাবারুদসহ ‘কুখ্যাত ডাকাত’ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য আব্দুল হালিমকে (৩৬) আটক করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার নেসলে কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
১ ঘণ্টা আগে