চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষিজমিতে পড়া মর্টার শেলটি অবশেষে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট। গতকাল বৃহস্পতিবার রাতে মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে সক্ষম হন তাঁরা। এই সময় মর্টার শেলটি বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।
মর্টার শেল নিষ্ক্রিয় করতে গিয়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর। তিনি জানান, গত মঙ্গলবার দুপুরে হঠাৎ কৃষিজমির পাশে থাকা কাদামাটিতে বিকট শব্দে উড়ে এসে পড়ে মর্টার শেলটি। এটি কাদামাটির অনেক গভীরে ঢুকে যায়। স্থানীয় কৃষকদের কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে উড়ে এসে পড়া বস্তুটি মর্টার শেল বলে নিশ্চিত হন তাঁরা। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা মঙ্গলবার বিকেল থেকে মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে কাজ শুরু করে। তবে মাটির গভীরে ঢুকে যাওয়ায় এটি উদ্ধার করতে বেগ পেতে হয় তাদের। টানা তিন দিনের প্রচেষ্টা চালিয়ে গতকাল রাতে মর্টার শেলটি সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।

গতকাল শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।
১০ মিনিট আগে
নেওয়া হয়েছিল সড়ক প্রশস্তকরণ প্রকল্প। সেই কাজ শুরু হয়নি; বরং খানাখন্দে ভরে গেছে সড়ক। কমেছে গতি, বেড়েছে যানজট। এই চিত্র কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের। সম্প্রতি ভারী বৃষ্টিতে মহাসড়কের খানাখন্দ ডুবে থাকায় ঘটছে দুর্ঘটনাও। ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের।
৫ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বড় বড় ফাটল, কোথাও বেরিয়ে গেছে ইট, আবার কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। ফলে ঝুঁকির কারণে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পান অভিভাবকেরা।
৬ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল ঘাটতি এবং রোগনির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় সেবা না পেয়ে বাড়তি অর্থ ও সময় ব্যয় করে রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক...
৬ ঘণ্টা আগে