
রাত পোহালেই কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নির্বাচন ঘিরে সীমান্তবর্তী জেলা যশোরের ছয়টি আসনে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সীমান্ত ও জেলা-উপজেলার বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের পরও ভোটারদের আতঙ্ক কাটেনি।
যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কঠোর নজরদারিতে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ভয় নয়, ভোটের মাঠে স্বস্তি আসবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম কায়বা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। আগের দিন রোববার অভয়নগর উপজেলা চলিশিয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে পেট্রলবোমা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেন সেনাবাহিনীর সদস্যরা।
৭ ফেব্রুয়ারি রাতে যশোর শহরের বারান্দি মোল্লাপাড়ার একটি বাড়ি থেকে যৌথ বাহিনীর অভিযানে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ একই পরিবারের চারজনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্রও পাওয়া যায়। ৩১ জানুয়ারি বাঘারপাড়া উপজেলার দড়িআগ্রা গ্রামের একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ছাড়া ৭ ফেব্রুয়ারি ভোরে বিজিবির অভিযানে যশোরের চৌগাছা উপজেলার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় এয়ারগান, বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাক সাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়।
মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ‘কয়েক দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার স্বস্তির খবর। কারণ, সন্ত্রাসীদের হাতে অবৈধ অস্ত্র গোলাবারুদ থাকা মানে আমরা সবাই অনিরাপদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও কঠোর হওয়া দরকার।’
জানতে চাইলে যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার বলেন, ‘অবৈধ অস্ত্র-গুলি ও বিস্ফোরক উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিবিড়ভাবে কাজ করছে।’
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে নজরদারি জোরদার করা হয়েছে।

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ভৈরবের বায়জিদ চৌধুরী নিহত হয়েছেন বলে পরিবারের দাবি। গত ১৪ সেপ্টেম্বরের এ ঘটনায় তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, পরিবার মরদেহ দেশে আনতে পরিবার চাইলে সহযোগিতা করা হবে।
৭ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৪৩ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
১ ঘণ্টা আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে