সীমান্তঘেঁষা গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন রাজশাহী-১। কৃষিকাজে সেচের সমস্যা দুই উপজেলাতেই প্রকট। প্রতিবছরই পানির অভাবে বাধাগ্রস্ত হয় চাষাবাদ। আরেক সমস্যা মাদক; এর প্রভাব গোদাগাড়ীতে বেশি। প্রতিবার ভোটের আগে প্রার্থীরা এ দুটি সমস্যার সমাধানে আশ্বাস দেন। কিন্তু পরে দৃশ্যমান কোনো কাজ হয় না। এবারও প্রার্থীরা মাদক নির্মূল ও কৃষকের সেচসংকটের সমাধানে উদ্যোগ নেওয়ার আগ্রহের কথা বলছেন। তবে ভোটাররা আর আশ্বাস নয়, চান দুই সমস্যারই স্থায়ী সমাধান।
এই আসনটিতে আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছেন চারজন। তবে ভোটের মাঠে আলোচনা বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ও জামায়াতে ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমানকে ঘিরে।
গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া মহল্লার বাসিন্দা আসগার আলী বলেন, ‘এই এলাকা দিয়ে যে পরিমাণ হেরোইন ভারত থেকে আনা হয়, তা আর দেশের অন্য কোনো সীমান্ত দিয়ে আসে না। যা আসে, ধরা পড়ে তার চেয়ে খুবই সামান্য। ধরা পড়ে শুধু গরিব বহনকারীরা। গডফাদাররা এসব ছুঁয়েও দেখে না।’
গোদাগাড়ী স্বার্থসংরক্ষণ কমিটির সভাপতি আইনজীবী সালাহউদ্দীন বিশ্বাস বলেন, ‘রাজনৈতিক নেতারা মাদক কারবারিদের টাকা নিয়ে নির্বাচন করেন। এ কারণে মুখে তাদের এক কথা, বাস্তবতা আলাদা।’
জানতে চাইলে ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দীন বলেন, ‘মাদকের গডফাদারদের ধরতে হবে। আমি নির্বাচিত হলে সে ব্যবস্থাই করব।’ আর জামায়াতের প্রার্থী মুজিবুর রহমান মনে করেন, রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে মাদকের বিরুদ্ধে কাজ করতে দিতে হবে।
এদিকে গোদাগাড়ী-তানোরের সাধারণ কৃষকের চিন্তা শুধু সেচের পানি। গোদাগাড়ীর নিমঘটুতে বছরের পর বছর ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদের ফলে সেখানকার পানির স্তর ক্রমাগত নিচে নামছে। তানোরের পাঁচন্দরের কৃষক মইদুল ইসলাম বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো পানি। মাটির নিচে পানি নেই। কৃষিকাজের জন্য আমরা এখন পানি পাচ্ছি না। খাওয়ার পানি পেতেই সাবমার্সিবল পাম্প বসাতে হয়। হাতে চাপা কলে কোনো পানি ওঠে না। সব কল বন্ধ। ভোটের আগে সবাই সমস্যার সমাধান করে দেবে বলে; কিন্তু পরে কিছুই হয় না।’

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
২৪ মিনিট আগে
চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে বিদেশে ওষুধ পাচার করে আসছিল। বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া যায়—এমন বিভিন্ন ওষুধ, বিশেষ করে ক্যানসারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ চক্রটি বিদেশে পাঠাত।
৩৫ মিনিট আগে
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
১ ঘণ্টা আগে