
চট্টগ্রামে পাহাড়তলীতে পোশাক কারখানা থেকে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৫ হাজার ইউনিফর্ম জব্দের মামলায় আট আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের চতুর্থ মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালত পুলিশ পরিদর্শক মো. আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, কেএনএফের ১৫ হাজার পোশাক জব্দের ঘটনায় পাহাড়তলীর থানায় হওয়া মামলায় তদন্ত কর্মকর্তা আট আসামিকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গত ২৭ মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডে নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস নামের একটি কারখানায় অভিযান চালিয়ে কেএনএফের ১৫ হাজার পোশাক জব্দ করে পুলিশ। এ সময় কারখানার মালিক মতিউর রহমানকে গ্রেপ্তার করে।
এর আগে বায়েজিদ থানায় কেএনএফের বিপুল পোশাক জব্দের ঘটনায় মামলা তদন্ত করতে গিয়ে পাহাড়তলীতে কারখানাটিতে পোশাক তৈরির তথ্য পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে এসব পোশাক জব্দ করা হয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই ঘটনায় নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টসের মালিক মতিউর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এদিকে গত ১৮ ও ২৬ মে বায়েজিদ থানাধীন অক্সিজেন নয়াহাট ও মোজাফফরনগর এলাকার কারখানা ও গুদাম থেকে কেএনএফের ৩২ হাজার ইউনিফর্ম জব্দের ঘটনার মামলায় গ্রেপ্তার আসামিদের পাহাড়তলী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৩ জুন পাঁচ আসামি ও ১৫ জুন তিন আসামিকে পাহাড়তলীতে ইউনিফর্ম জব্দের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। পুলিশ এই পর্যন্ত ৪৭ হাজার পোশাক জব্দের কথা জানিয়েছে। যদিও কুকি-চিন এক বিবৃতিতে এই ধরনের পোশাক তৈরির সঙ্গে সংগঠনটি যুক্ত নয় বলে দাবি করেছে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
৯ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২১ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৬ মিনিট আগে