চট্টগ্রাম নগরের সাগরিকায় ছুরিকাঘাতে আকাশ দাস (৩০) নামের এক কর্মচারীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা ও চট্টগ্রাম নগরের বড়পোল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমুল হুদা ও মো. মহসিন। তাঁরা দুজনই ২০ বছর বয়সী তরুণ।
র্যাব-৭০-এর মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি নাজমুল হুদা গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা থেকে এবং মহসিনকে চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন বড়পোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনই হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পাহাড়তলী থানাধীন বিটাক স্টেডিয়ামসংলগ্ন এলাকায় আকাশ দাস নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আকাশ দক্ষিণ কাট্টলীর দোহাপাড়ার বাবুল দাসের ছেলে। তিনি স্টেডিয়াম এলাকার ‘অ্যাসটেক’ নামে একটি পলিথিন কারখানার কর্মী ছিলেন।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
১ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
১ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
২ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
২ ঘণ্টা আগে