
চট্টগ্রামে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মাণ কার্যক্রম বন্ধের ঘোষণার দাবিতে দুই দিন ধরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর মধ্যে গতকাল রোববার সিআরবিতে প্রস্তাবিত হাসপাতাল এলাকা পরিদর্শন করেন সড়ক, সেতু, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় বিক্ষোভ ও প্রতিবাদের মুখে পড়েন তিনি।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্ত্রীর গাড়ির বহর সিআরবি এলাকায় এসে পৌঁছে। সেখানে উপস্থিত রেলওয়ে কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনা দেন। পরে সিআরবি পাহাড়ে অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চল জিএম কার্যালয়ে বৈঠক শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বের হন মন্ত্রী।
সিআরবিতে মন্ত্রী আসা থেকে শুরু করে চলে যাওয়া পর্যন্ত বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভকারীরা সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে স্লোগান দেন।
সিআরবিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পরিবেশের ক্ষতি করে ও চট্টগ্রামবাসীকে অস্থিরতায় ফেলে ও ঝুঁকির মধ্যে রেখে কোনো প্রকল্প করবে না সরকার। তিনি আরও বলেন, তবে এমন কোনো প্রকল্প হয় বর্তমানে যেভাবে ক্ষতি ভাবা হচ্ছে প্রকৃতপক্ষে তা না। বরং আরও বেশি জনবান্ধব, আরও বেশি চট্টগ্রামবাসীর জন্য প্রয়োজন সেগুলো বিবেচনা করে দেখা যেতে পারে।
মন্ত্রী বলেন, ‘আমি আবার বলছি, সরকার এই জায়গায় হাসপাতাল করতে যাচ্ছে বা করবে এমন কোনো প্রকল্প এই মুহূর্তে নাই।’
এদিকে, মন্ত্রী যাওয়ার আগে গতকাল সকালে হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদে সিআরবি সাত রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সিআরবি রক্ষা মঞ্চ নামের একটি সংগঠন। সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনটির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, ‘এ রকম একটি জাতীয় ঐতিহ্যমণ্ডিত ও ঐতিহাসিক স্থান এবং শত বছরে গড়ে ওঠা প্রাকৃতিক পরিবেশে বাণিজ্যিক স্বার্থে নানা স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত একটি জনস্বার্থবিরোধী মুনাফালোভী মাফিয়া সিন্ডিকেটের গভীর চক্রান্ত।
একই দিন সকালে নগরের জামালখানে খাল-নালা পরিষ্কারের বিশেষ কার্যক্রম উদ্বোধনকালে চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আমি গতকাল মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। ওনাকে আমি বলেছি, গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হাসপাতাল বা স্থাপনা আমরা করতে দেব না। এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নেবে না।’
চসিক মেয়র বলেন, ‘উনিও (রেলপথমন্ত্রী) এ ব্যাপারে একমত। উনি বলেছেন, পুরোনো যে হাসপাতালটা আছে সেই হাসপাতালটা উনি দেখবেন। ওই হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার, দরকার হলে ওটা ভেঙে হলেও কীভাবে একটা সুন্দর হাসপাতাল করা যায়। এটাও আমাদের সময়ের দাবি যেহেতু ওই হাসপাতালে রোগী আসে না।’
২০২১ সালে তৎকালীন সরকার সিআরবির ছয় একর জমিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়। এর প্রতিবাদে বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠন টানা ১৫ মাস ধরে আন্দোলন চালিয়ে যায়। একপর্যায়ে তৎকালীন সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ স্থানীয় অধিকাংশ রাজনৈতিক দলের নেতা সিআরবিতে হাসপাতাল না করার পক্ষে অবস্থান নিলে প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৭ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৭ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৭ ঘণ্টা আগে