
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। ওই নারীর ১০ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ সোমবার ভোর ৪টার দিকে স্বজনেরা বিষয়টি জানতে পারেন। এর আগে বাংলাদেশ সময় গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে আফ্রিকার জোহানেসবার্গের জুলিস স্ট্রিট শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মোহাম্মদ হোসেন ভূঁইয়ার ছেলে মহিন উদ্দিন (৩৩) এবং তাঁর স্ত্রী কেশরপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুল কুদ্দুস লিটনের মেয়ে নাঈমা আক্তার রুপা (২৩)।
স্বজনদের সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় যান মহিন। পরবর্তীকালে মেজো ভাই সালা উদ্দিন ও ছোট ভাই আলা উদ্দিনকে আফ্রিকা নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান চালু করে দেন তিনি। আফ্রিকার জোহানেসবার্গে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে ২০১৮ সালে বাড়িতে আসেন তিনি। এরপর বিয়ে করে মাত্র দুই মাসের মধ্যে স্ত্রীকে নিয়ে পুনরায় আফ্রিকায় চলে যান মহিন। তাঁদের সংসারে জান্নাতুল মাওয়া মিহা (৫) ও নুজিরা ইসলাম রুহি (৪) নামের দুই কন্যাসন্তান রয়েছে।
নিহত রুপার বাবা আবদুল কুদ্দুস লিটন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার তিন মেয়ে ও এক ছেলের মধ্যে নাঈমা ছিল দ্বিতীয়। ২০১৮ সালে বিয়ের পর তার বর মহিন তাকে বিদেশে নিয়ে যায়। ভালো চলছিল তাদের সংসার আর জামাইয়ের ব্যবসা-বাণিজ্য।’
তিনি বলেন, ‘দুদিন আগে মহিনের আফ্রিকার এক বন্ধুর বাসায় তারা বেড়াতে যায়। বাংলাদেশ সময় রোববার রাত ২টার দিকে আমার বড় মেয়ের স্বামী আল আমিন জহিরসহ একটি প্রাইভেট কারে নিজেদের বাসার সামনে আসে মহিন ও রুপা। এ সময় গাড়ি থেকে বের হওয়া মাত্র বাসার সামনে ওত পেতে থাকা তিন-চারজন সন্ত্রাসী মহিন ও রুপাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় তারা দুজন। ঘটনাটি দেখতে পেয়ে জহির দ্রুত মিহা ও রুহিকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।’
তিনি আরও জানান, রুপা ১০ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৫ মার্চ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানোর কথা ছিল এবং ৭ মার্চ প্রসবের তারিখ নির্ধারণ করেছিলেন চিকিৎসক। কিন্তু এর আগেই সন্ত্রাসীদের গুলিতে স্বামী ও তাঁর পেটে থাকা বাচ্চা দুনিয়ার আলো দেখার আগেই মারা যায়। তাঁদের মৃতদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক এক বন্দীর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারেই ধর্মীয় রীতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
২ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১১ মে) রাত ১০টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নে যমুনা নদীর দুর্গম ডুবোচর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
৪ মিনিট আগে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সাড়ে ছয় কেজি ওজনের কালো পাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। গত সোমবার (১১ মে) রাতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের বারুলিয়া বাজার এলাকায় একটি সার ও কীটনাশকের দোকান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত র্যাব-৯-এর সাঁড়াশি অভিযানে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
৯ মিনিট আগে