
হালদা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসন। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে ‘ফ্ল্যাশিং আউট’ প্রক্রিয়ায় বালু নদীতে ফিরিয়ে দেওয়া হয়। বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও বিনষ্ট করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ বুধবার ভোর ৫টা পর্যন্ত হালদা নদীসংলগ্ন বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
অভিযানকালে ফটিকছড়ি উত্তর উপজেলার হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে উত্তোলন করে রাখা বালু এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা বালু ফায়ার সার্ভিসের মাধ্যমে নদীতে ফিরিয়ে দেওয়া হয়।
ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘হালদা নদী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ ও তীরের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে। হালদার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিদ্যালয়ভিত্তিক দুর্গম ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। চাঁপাইনবাবগঞ্জে এক সভায় তিনি শিক্ষক সংকট, বদলি নীতি, মডুলার ভবন ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
৯ মিনিট আগে
ভোলার মনপুরায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার নামে (১৮ মাস) এক শিশু মারা গেছে। আজ বুধবার বিকেলে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার ওই এলাকার দিনমজুর হান্নানের মেয়ে।
১৩ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১৫ মিনিট আগে
গাইবান্ধার পুলিশ সুপারের বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান (৩৩) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। স্ত্রীর সঙ্গে ভিডিও কলে যুক্ত থেকে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। , , , ,
১৭ মিনিট আগে