
গাইবান্ধার পুলিশ সুপারের বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান (৩৩) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। স্ত্রীর সঙ্গে ভিডিও কলে যুক্ত থেকে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম।
নিহত হাবিবুর রহমানের বাড়ি নীলফামারীর সদর উপজেলার সরদার পাড়ায়। তিনি ওই এলাকার মন্টু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ আগস্ট গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোতে গার্ডে যোগদান করেন হাবিবুর রহমান। সেখানে আরও কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে ব্যারাকের ওয়াশ রুমের দরজা দীর্ঘ সময় বন্ধ পান অন্য সদস্যরা। পরে সন্দেহ হলে হাবিবুরকে কয়েকবার ডাকা হয়। এতে সাড়া না মেলায় কয়েকজন মিলে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে হাবিবুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। হাবিবুর গলায় গামছা পেঁচিয়ে ভবনের রডের সঙ্গে ঝুলছিলেন। পরে মরদেহ উদ্ধারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে সুরতহাল করে পুলিশ।
অন্য পুলিশ সদস্যের বরাত দিয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল বলেন, ‘আজ দুপুরে মোবাইল ফোনে হাবিবুর তাঁর স্ত্রীর সঙ্গে ভিডিও কলে ঝগড়া করছিলেন। ঝগড়ার একপর্যায়ে তিনি ওয়াশ রুমে প্রবেশ করেন এবং স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থেকে আত্মহত্যা করেন।’
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘ওয়াশ রুমে গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করেন নায়েক হাবিবুর রহমান। পরে মরদেহ উদ্ধার করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘পারিবারিক কলহ থেকে এই আত্মহত্যা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘আদালতে গ্রেপ্তার দুজন যে জবানবন্দি দিয়েছে এবং সাক্ষী যে বক্তব্য দিয়েছে, তা হুবহু মিলে গেছে। সিদ্ধার্থ ও মুগ্ধ বলেছে গভীর রাত ২টা আড়াইটা পর্যন্ত সীমান্তের বাসায় বসে ইয়াবা সেবন করেছে। তারপর সেখান থেকে তাঁরা ওখানে যায়।
২ মিনিট আগে
কলকাতার ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবা–মা ও ছোট ভাইকে হারানোর পর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছে সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে সাত বছরের ছোট্ট মেয়ে মহিমা দত্ত। শিশুটির মনে কী চলছে তা প্রকৃত অর্থেই বোঝার উপায় নেই! থেকে থেকেই কেবল শ্মশানে যাওয়ার আবদার! সেখানে গেলে কখনো বলে ওঠে, ‘আমি বাসায় যাব...
৯ মিনিট আগে
হারুনুর রশীদ অনুষ্ঠানটি রাজনৈতিক নয় উল্লেখ করে জেলা বিএনপির সদস্যসচিবের আচরণকে ‘বেয়াদবি’ বলে মন্তব্য করেন। একপর্যায়ে তিনি প্রতিমন্ত্রীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
১৬ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার শাহাপুর এলাকার চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে থানা-পুলিশ।
২১ মিনিট আগে