
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একই সড়কে মাত্র আট ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। ভোর সাড়ে ৫টার দিকে মুসলিমপুর টাকশালদিঘি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে দুজন নিহত হন। এরপর দুপুর দেড়টার দিকে কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও দুজন নিহত হন।
দুপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন আসাদ (২১) ও জাবির আলী (২০)। নিহত আসাদ শিবগঞ্জ পৌরসভার শেখটোলা এলাকার এরফান হোসেনের ছেলে। জাবির আলী একই এলাকার জাফর আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্য, আসাদ ও জাবির মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদ নিহত হন। গুরুতর আহত জাবির আলীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর টাকশালদিঘি এলাকার একটি নির্মাণাধীন কালভার্টের নিচে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দিনের ছেলে আবু হায়াত (৩৫) ও একই এলাকার সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (১৮) নিহত হন।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
১৭ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
২৬ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
২৮ মিনিট আগে