
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের পাউরুটি সরবরাহের অভিযোগে একটি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত স্কুল ফিডিং কার্যক্রমে যুক্ত এনজিও ‘গাক’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এর আগে একই দিন দুপুরে সদর উপজেলার শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের পাউরুটি খেয়ে পেটব্যথাসহ নানা ধরনের অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষ দ্রুত অন্য শিক্ষার্থীদের ওই পাউরুটি খাওয়া থেকে বিরত রাখে।
অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে অভিভাবকদের সঙ্গে বাড়িতে পাঠানো হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ বিষয়ে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে খাদ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে