
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। একই সঙ্গে বাড়ছে ভাঙনের আশঙ্কা। আজ শুক্রবার (১৫ আগষ্ট) সকাল ৯টার সময় পানি উন্নয়ন বোর্ড, চাপাইনবাবগঞ্জের দেওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার পানি কমেছে।
পাউবো চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, গত ১৩ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছয় ঘণ্টায় পানি ১ সেন্টিমিটার বেড়েছিল। তবে পরবর্তী ১৮ ঘণ্টায় আবার ১ সেন্টিমিটার কমে যায়। বর্তমানে পদ্মায় পানির সমতল ২১ দশমিক ৭৩ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা সাত দিনের পানি বৃদ্ধিতে সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মাতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ১১ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এতে দুই উপজেলায় ২ হাজার ২১২ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে গেছে বহু শিক্ষাপ্রতিষ্ঠান। আর ৯টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে এস এম আহসান হাবীব আজকের পত্রিকাকে জানান, ‘পানি কমতে শুরু করায় দ্রুত এসব এলাকা থেকে বন্যার পানি নেমে যাবে। এখন কিছু কিছু এলাকায় ভাঙনের আশঙ্কা রয়েছে। সেসব এলাকার ভাঙন প্রতিরোধে আমরা কাজ করার জন্য প্রস্তুত রয়েছি।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মা ও তার ২২ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪। এদিকে, নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৪ জন রোগী।
১ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ১৫ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি হুমায়রা জান্নাত (৪)। তাকে উদ্ধারে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও তাঁর অন্যতম সহযোগী সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।
২ ঘণ্টা আগে