
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বিএডিসি সার গুদামে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রহনপুর পৌর এলাকার হুজরাপুরে অবস্থিত বিএডিসি সার গুদামে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সার গুদামের শ্রমিকদের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় আজকের এ সংঘর্ষ। আহতদের মধ্যে রয়েছেন সজীব (২৬), উজ্জ্বল (২৮), সাহেদ (২৬), সোহেল (৩০), মাসুদ রানা পালানু (৩৫), আশিকসহ (২৫) অন্তত ১০। আহতদের মধ্যে একজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাহাত আলী।
এ বিষয়ে রহনপুর বিএডিসি সার গুদামের উপসহকারী পরিচালক মাহতাব উদ্দিন জানান, শ্রমিক ও ঠিকাদারের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে গুদামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে। আজ বুধবার বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। এর আগে বাসটি কুষ্টিয়ার কুমারখালী পৌর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটিতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
৩৩ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছ বারইল বটতলা এলাকায় নদী থেকে আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে তাঁর মাথা পাওয়া যায়নি।
৩৯ মিনিট আগে
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন আজ বুধবার (২৫ মার্চ) তাঁর প্রথম কর্মদিবসে নগর ভবনে রিকশায় চড়ে এসেছেন। নগর ভবনে ঢোকার সময় তিনি তাঁর ছবিসংবলিত শুভেচ্ছা ব্যানার দেখে তা নিজেই ছিঁড়ে ফেলেন। পরে তিনি এ বিষয়ে কর্মকর্তা–কর্মচারীদের সতর্ক করেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের লায়লা গার্ডেন এলাকায় ‘কেটামিন’ নামের মাদক তৈরির ল্যাবের সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান চালিয়ে ল্যাব ধ্বংস করাসহ বিপুল পরিমাণ কিটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসিসি)। সেই সঙ্গে তিনজন বিদেশি নাগরিককে আটক করেছে সংস্থাটি। তবে আটক তিনজনের নাম...
১ ঘণ্টা আগে