
যদি নৌকার মনোনয়ন পেয়ে যান, তাহলে এলাকায় ব্যাপক উন্নয়ন করবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ মঙ্গলবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহিয়া মাহি বলেন, ‘আমি আপনাদের এলাকায় এসেছি। আগামী ২৯ ডিসেম্বর উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনব। সবার কাছে দোয়া চাইছি। ইনশাআল্লাহ যদি মনোনয়ন পেয়ে যাই, তাহলে আমাকে সাপোর্ট করবেন, এলাকায় ব্যাপক উন্নয়ন করব। সেই সুযোগ আমাকে করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, নৌকার জন্য করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। নৌকার জয় হবে। যেন বারবার এই আসনে নৌকার জয় হয়, সে জন্য সবাই একসাথে কাজ কবর।’
গণসংযোগের সময় মাহিয়া মাহির স্বামী রকিব সরকার উপস্থিত ছিলেন।
এদিকে হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে ঝটিকা গণসংযোগে মাহিয়া মাহি আসায় এলাকার বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সেই সঙ্গে গণসংযোগ ও পথসভায় এলাকার নারী-পুরুষ মাহিয়া মাহিকে দেখতে ভিড় জমান। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা মন্তব্য।
উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগের সময় নৌকায় ভোট চেয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরেন মাহিয়া মাহি।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের দুই পীরজাদা হাম্মাদ চৌধুরী ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীর বিরুদ্ধে ওমরাহ যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নিবন্ধনবিহীন প্রতিষ্ঠান ‘এসবি ওভারসিজ’-এর মাধ্যমে টাকা নিয়ে তারা যাত্রী পাঠাতে ব্যর্থ হয়েছেন...
৯ মিনিট আগে
সিলেটের দক্ষিণ সুরমায় ব্রাজিলের পতাকা-টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কুচাই পশ্চিমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টার পর দুই শিশুসন্তানসহ ৯ জন ব্যক্তি দুই দিন ধরে শূন্যরেখার কাছে মানবেতর অবস্থায় রয়েছেন। বিজিবি তাঁদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি আর বিএসএফও ফিরিয়ে নেয়নি। ফলে নারী-শিশুসহ এসব মানুষ অনিশ্চয়তার মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে