Ajker Patrika

দুর্নীতির প্রমাণ মিললে সারের ডিলারের নিয়োগ বাতিল: কৃষিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ২০: ৫২
দুর্নীতির প্রমাণ মিললে সারের ডিলারের নিয়োগ বাতিল: কৃষিমন্ত্রী
সদর উপজেলায় গ্রীষ্মকালীন টমেটো ও বারোমাসি আমের বাগান পরিদর্শনকালে মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে সারের ডিলার নিয়োগে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে নিয়োগের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ডিলারদের নিয়োগ বাতিল করা হবে। এ জন্য ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা ও বাবুডাং এলাকায় গ্রীষ্মকালীন টমেটো ও বারোমাসি আমের বাগান পরিদর্শনকালে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

সার-সংকটের আশঙ্কা নাকচ করে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই এবং ভবিষ্যতেও সংকটের আশঙ্কা নেই। ধান কাটার পর ২৫ দিন থেকে এক মাসের মধ্যে নতুন ফসলের জন্য কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে। তবে বর্তমানে কোথাও সার সংকট দেখা যাচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার দেওয়া হবে। নতুন নিয়োগ পাওয়া সারের ডিলারদের বরাদ্দ দেওয়া হলে সরবরাহে কোনো ঘাটতি থাকবে না।

এ সময় বাবুডাংয়ে মোহাম্মদ আলীর বারোমাসি আমবাগানে আমগাছের ছায়ায় আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ এবং আতিক আলীর গ্রীষ্মকালীন টমেটোখেত ঘুরে দেখেন মন্ত্রী। বহুমুখী চাষাবাদে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি কৃষিতে নতুন সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে বাবুডাংয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিন উর রশিদ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, কৃষক প্রতিনিধি মোছা. কামরুন নাহার ইতি, দিদারুল আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত