সম্প্রতি রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। তাঁর স্বামী রাকিব সরকার গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তাঁর সঙ্গে বিয়ের পরেই রাজনীতিতে আগ্রহী উঠেছেন মাহি। অভিনেত্রী মাহি এবার এমপি নির্বাচন করতে চাইছেন। ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনবেন তিনি। গতকাল তিনি নিজেই এ কথা জানিয়েছেন। তিনি জানান, ২৯ ডিসেম্বর বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য মনোনয়ন কিনবেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। আমি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাইছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পন আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই।’
কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহি। আগামী ২ বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকবেন তিনি।

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগে
আজ ঢাকায় অনুষ্ঠিত হবে তিনটি কনসার্ট। যাঁরা সরাসরি গান শুনতে পছন্দ করেন, তাঁরা যেতে পারেন পছন্দের শিল্পীদের এসব কনসার্টে। রয়েছে মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে ওয়ারফেজ ব্যান্ডের কনসার্ট, অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। এ ছাড়া রয়েছে সংগীতশিল্পী বগা তালেবের...
১৬ ঘণ্টা আগে
গত জুনে জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ার হয়েছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ‘অ্যানি’ সিরিজের। এবার দর্শকের দেখার পালা। মুক্তির তারিখ ঘোষণা না করলেও জানা গেছে, শিগগির আইস্ক্রিনে দেখা যাবে এই মিনি সিরিজ।
১৬ ঘণ্টা আগে
এ সপ্তাহে দেশের হলে মুক্তি পেয়েছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা। হলিউডের ‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার পাশাপাশি আলোর মুখ দেখেছে দেশের ‘শেকড়’।
১৭ ঘণ্টা আগে