Ajker Patrika

কর্মবিরতি প্রত্যাহারের পর সচল সোনামসজিদ স্থলবন্দর, শুরু আমদানি-রপ্তানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
কর্মবিরতি প্রত্যাহারের পর সচল সোনামসজিদ স্থলবন্দর, শুরু আমদানি-রপ্তানি
সোনামসজিদ স্থলবন্দর। ছবি: আজকের পত্রিকা

টানা তিন দিন কর্মবিরতির পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আন্দোলন প্রত্যাহার করেছেন কর্মচারীরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সংশ্লিষ্ট পক্ষগুলোর এক সভায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বন্দরে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট, কর্মচারী ও পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৫ দিনের মধ্যে কর্মচারীদের দাবিদাওয়া নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মচারীদের কার্ড আটকে রাখা, ফাইল জমা দিতে হয়রানি এবং পণ্য খালাসে অযৌক্তিক বাধা সৃষ্টির অভিযোগ তুলে গত মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেন আন্দোলনকারীরা। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত