Ajker Patrika

মধ্যরাতে পাচারকালে কৃষকের বরাদ্দের সার জব্দ, ডিলারশিপ বাতিলের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মধ্যরাতে পাচারকালে কৃষকের বরাদ্দের সার জব্দ, ডিলারশিপ বাতিলের নির্দেশ
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত সার ডিলার গোলাম শাহনেওয়াজ ও নসিমনচালক মো. মতিন। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে সার পরিবহন করে পাচারের চেষ্টার অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় নসিমনচালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত সার ডিলার হলেন মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ (৪৫)। অপর দণ্ডপ্রাপ্ত নসিমনচালক মো. মতিন (৪৮)।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁরা স্বেচ্ছায় দোষ স্বীকার করলে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে জব্দ করা ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পরে সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার শর্তে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক নাহিদ। তিনি বলেন, গোলাম শাহনেওয়াজের বিসিআইসি সার ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত