
বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের উপকৃষিবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন ব্যাপারীর (২৮) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। এ দুর্ঘটনায় বিদ্যুতায়িত হয়ে আহত সুজন (৩২) ও মহিন (২০) নামের দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন।
জানা যায়, নিহত জসিম উদ্দিন ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া ব্যাপারীবাড়ির প্রবাসী হারুনুর রশিদের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন জসিম উদ্দিন। এ সময় তাঁকে ছাড়াতে গিয়ে গ্রামের পথচারী সুজন (৩২) ও মহিন (২০) নামের দুজন বিদ্যুতায়িত হন। পরে তাঁদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

দেশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে চলছে এই বৃষ্টি এই রোদ। পথঘাটসহ নানা জায়গায় জমে থাকছে পানি। বিশেষজ্ঞরা বলেন, এমন পরিবেশই ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা বিস্তারের জন্য আদর্শ। এদিকে বর্ষপঞ্জির হিসাবে দিন তিনেক পরই বর্ষাকাল শুরু। এডিস মশার বংশবিস্তারের পরিবেশ আরও অনুকূল হবে তখন।
১২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগতিতে মারিয়া আক্তার মীম (১৬) নামের এক গৃহবধূর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মামলা গ্রহণে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
২৯ মিনিট আগে
নোয়াখালীর চিহ্নিত মাদক কারবারি ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’কে ৯ হাজার ৩১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক কারবারের নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
৩১ মিনিট আগে
ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ২০ হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নিয়ে বিপাকে পড়েছে সরকার। এই প্রকল্পের অধীনে এমন কিছু উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেগুলোর আরও ২০ বছর পর কাজে আসবে। তত দিনে এসব উপকেন্দ্র আয়ুষ্কাল হারাবে।
১ ঘণ্টা আগে