
চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে মাছ শিকার করার সময় শাহাদাত হোসেন ব্যাপারী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তাঁর ভাই তাজুল ইসলাম ব্যাপারী। উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা স্লুইসগেট এলাকায় ডাকাতিয়া নদীতে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ও আহত দুজনই বাঘপুর গ্রামের মৃত শহিদ উল্লাহ ব্যাপারীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, প্রতিদিনের মতো শাহাদাত হোসেন বেপারী ও তাঁর ভাই তাজুল ইসলাম রাত ১০টা নাগাদ মাছ শিকার করতে যান ডাকাতিয়া নদীতে। এ সময় একটি মাছ চোখে পড়লে টেঁটা দিয়ে মাছটি মারতে যান। একপর্যায়ে মাছটিকে টেঁটার মাধ্যমে আঁটকে রেখে শাহাদাত হোসেন পানিতে নামেন, এ সময় তিনি পানির নিচে তলিয়ে যেতে থাকেন। ভাইকে উদ্ধার করতে তাজুল ইসলামও পানিতে নামলে তিনিও পানির নিচে তলিয়ে যেতে থাকেন। পরে তাঁদের চিৎকারে নদীতে থাকা অন্য মাছ শিকারিরা এসে শাহাদাত হোসেনকে মৃত অবস্থায় এবং তাজুল ইসলামকে আহত বস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করে বলা যায়নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শাহাদাত হোসেনের মরদেহ উদ্ধার ও তাঁর অপর ভাই তাজুল ইসলামকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের নেশা কাটাতে নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কারাগারে পাঠানোর আবেদন করেছেন এক মাদকাসক্ত ব্যক্তি। টানা তিন দিন ইউএনও কার্যালয়ে ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও সাত দিন
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা এলাকার পাইকারা মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার এ দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
বিমান চত্বর এলাকার একটি চায়ের দোকান থেকে সিগারেট ও কিছু টাকা চুরির অভিযোগে আব্দুস সামাদ, দেবসহ চার যুবককে আটক করা হয়। পরে তাঁদের মহানগর যুবদলের সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকিলুর রহমান রনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন যুবক তাঁদের মারধর করেন এবং মাথার চুল কেটে দেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে