
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ইউপি সদস্যের বসতঘর থেকে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় ইউপি সদস্য মো. হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
রোববার (১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা প্রশাসন ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। সোমবার (২ জুন) সকালে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৬ বস্তা আতপ চাল স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন কবির নিজ বাড়ির বসতঘরে মজুত করেন। বিষয়টি ওই এলাকার লোকদের নজরে এলে তাঁরা ইউএনওকে অবহিত করেন। তাৎক্ষণিক ইউএনও ঘটনাস্থলে গিয়ে চাল মজুতের সত্যতা পান এবং অভিযুক্তকে আটক করে মামলা রুজুর নির্দেশ দেন।
আটক হওয়ার আগে হুমায়ুন কবির দাবি করেন, চালগুলো পরদিন গ্রামবাসীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে নিজ ঘরে রেখেছেন।
এই বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সবুজ বলেন, চালগুলো জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, ভিজিএফের চাল বাড়িতে মজুত রাখার কোনো বিধান নেই। চাল বিতরণে অনিয়ম করায় অভিযুক্ত ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

পিরোজপুরের নেছারাবাদে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলামসহ কয়েকজন ছাত্রদল নেতা।
১৩ মিনিট আগে
পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৩৭ মিনিট আগে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি। বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব...
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরার একটি বাজারে ‘মব’ সৃষ্টি করে নাসির মিয়া (২২) নামে এক যুবক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উসমান মিয়ার ছেলে...
১ ঘণ্টা আগে