Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে আটক ৪০ জেলে

চাঁদপুর প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে আটক ৪০ জেলে
পদ্মা-মেঘনায় ইলিশ শিকারের অভিযোগে আটক জেলেরা। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকারের অভিযোগে ৪০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা-পুলিশ। তাঁদের মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে ১২টি মামলা করা হয়েছে। বাকি সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন।

পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জেলেদের কাছ থেকে ৩৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, মাছ ধরার ১০টি নৌকা ও ৭ কেজি ইলিশ জব্দ করা হয়।

ওসি মো. আজমগীর হোসেন বলেন, আটক ৪০ জনের মধ্যে সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্য ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত ১২টি মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নৌকাগুলো থানা হেফাজতে রাখা হয়েছে এবং জব্দ করা ইলিশ স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। মামলার আসামি জেলেদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত