Ajker Patrika

চাঁদপুরে মেঘনা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে মেঘনা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে মেঘনা নদী থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শিশুটির পরিচয় জানা যায়নি। তবে শিশুটির বয়স ১৪ বছর বলে ধারণা করছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত