চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরহাদ (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার মধ্য কেরোয়া গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার পাটওয়ারী বাড়ির আমিন উল্যার ছোট ছেলে।
ফাঁস দেওয়া কিশোর ফরহাদের বোন রহিমা বেগম জানান, তার ভাই কৃষি কাজ করত। গত কয়েক দিন নিয়মিত কাজ করত না। পরিবারের কাছ থেকে টাকা নিয়ে চলত। ঘটনার দিন সকালে ফরহাদ তাঁর কাছ থেকে ৫০ টাকা চাইলে তিনি তা দেননি। কারণ টাকা নিলে সে ধূমপান করে। টাকা না দেওয়ার কারণে তাঁর ভাই ঘরে ঢুকে করে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাঁরা ঘরে গিয়ে দেখেন, সে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়েছে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, ‘দুপুর আড়াইটার সময় ফরহাদ নামের ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসো হয়। আমরা পরীক্ষা করে তাকে মৃত পেয়েছি। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে আমরা ফরহাদ নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করি। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দেশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে চলছে এই বৃষ্টি এই রোদ। পথঘাটসহ নানা জায়গায় জমে থাকছে পানি। বিশেষজ্ঞরা বলেন, এমন পরিবেশই ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা বিস্তারের জন্য আদর্শ। এদিকে বর্ষপঞ্জির হিসাবে দিন তিনেক পরই বর্ষাকাল শুরু। এডিস মশার বংশবিস্তারের পরিবেশ আরও অনুকূল হবে তখন।
১৫ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগতিতে মারিয়া আক্তার মীম (১৬) নামের এক গৃহবধূর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মামলা গ্রহণে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
৩১ মিনিট আগে
নোয়াখালীর চিহ্নিত মাদক কারবারি ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’কে ৯ হাজার ৩১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক কারবারের নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
৩৪ মিনিট আগে
ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ২০ হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নিয়ে বিপাকে পড়েছে সরকার। এই প্রকল্পের অধীনে এমন কিছু উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেগুলোর আরও ২০ বছর পর কাজে আসবে। তত দিনে এসব উপকেন্দ্র আয়ুষ্কাল হারাবে।
১ ঘণ্টা আগে